March 7, 2026, 12:55 pm
শিরোনাম :
গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা

যশোরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসিক্ত দোয়া মাহফিল

Reporter Name

, যশোর প্রতিনিধি
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে অশ্রুসিক্ত নয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সম্মিলিত দোয়া-মোনাজাতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। দেশনেত্রীর সুস্থতা কামনায় ‘আমিন আমিন’ ধ্বনিতে ঈদগাহ ময়দান এবং আশপাশের এলাকা মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে।
বিকেল ৪টার দিকে জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে তিনটার আগ থেকেই মুসল্লিরা ঈদগাহ ময়দানে ভিড় করতে শুরু করেন। ঈদগাহ ময়দানে আসরের আজান দেওয়া হয় এবং জামায়াতে নামাজ আদায় করেন উপস্থিত মুসল্লিরা। দোয়া মাহফিলের আয়োজন করে যশোর জেলা বিএনপি। এতে বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ওয়ালামা-মাশায়েখ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং যশোর–৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি দলের গণ্ডি পেরিয়ে জাতির অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার অসুস্থতায় সমগ্র দেশবাসী ব্যথিত এবং তার সুস্থতার জন্য প্রার্থনায় মগ্ন। যশোরের উন্নয়নেও দেশনেত্রীর অবদান অনস্বীকার্য—স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে অসংখ্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি যশোরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়ায় মহান আল্লাহ দেশনেত্রীকে দ্রুত সুস্থ করে জাতির কাতারে ফিরিয়ে দেবেন।
বক্তব্য শেষে অনুষ্ঠিত দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী। মোনাজাতে দেশনেত্রীর পূর্ণ সুস্থতা, দেশের শান্তি, মানুষের কল্যাণ ও জাতির উন্নতি কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট আনিছুর রহমান মকুল, সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, শহর শাখার ভারপ্রাপ্ত আমীর ইসমাইল হোসেন, জাতীয় পার্টি, জাগপা এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের শিক্ষক প্রফেসর আব্দুল কাদের, ড্যাবের সাবেক সভাপতি আবু আহসান লাল্টু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
দোয়া মাহফিলে সাংস্কৃতিক, সাহিত্যিক, ব্যবসায়ী, ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। এর মধ্যে ছিলেন বিশিষ্ট লেখক-বিশ্লেষক বেনজীন খান, কবি কাসেদুজ্জামান সেলিম, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মোহাম্মদ সাথী, ক্রীড়া সংগঠক এ বি এম আখতারুজ্জামান, জেলা লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল, যশোর টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি কাওসার আহমেদ, রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন টুলু প্রমুখ।



ফেসবুক কর্নার