August 4, 2026, 2:11 pm
শিরোনাম :
ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

কালীগঞ্জে প্রধান শিক্ষকের বদলি ঠেকাতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

Reporter Name

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রবিবার শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে বিদ্যালয়ে দায়িত্ব পালন করা আলা-আমিনের বদলি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রধান শিক্ষক আলা-আমিন শিক্ষার্থীদের নিজের সন্তান হিসেবে লালন-পালন ও পাঠদান করেছেন। আদেশ প্রত্যাহার না হলে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেন, আর অভিভাবকরা স্কুলে সন্তান পাঠানো বন্ধ করার ঘোষণা দেন।
মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের কাছে স্মারকলিপি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



ফেসবুক কর্নার