June 7, 2026, 2:38 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা: পূর্ব বিরোধের জেরে হত্যার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে আফছার সরদার (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আফছার সরদার একই গ্রামের কাজি সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে আফছার সরদারের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে পড়ে থাকতে দেখেন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
নিহতের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করে বলেন, সংসদ নির্বাচনে একটি পক্ষের প্রার্থীর পক্ষে কাজ করায় পূর্ব শত্রুতার জেরে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনের দিনও প্রতিপক্ষরা তার বাবার ওপর হামলা চালিয়েছিল এবং সর্বশেষ একা পেয়ে তাকে হত্যা করা হয়।
নিহতের মা আবেদা খাতুন বলেন, তার ছেলে সহজ-সরল মানুষ ছিলেন এবং তিনি এ হত্যার বিচার দাবি করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ জানান, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



ফেসবুক কর্নার