June 29, 2026, 7:00 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

লামায় শিশু নির্যাতনের অভিযোগ: ‘ভুল বোঝাবুঝি’ দাবি স্থানীয়দের, নিরপেক্ষ তদন্তের আহ্বান

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বোচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুল আলমের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল ও বিদ্যালয় সংশ্লিষ্টরা।
জানা যায়, গত ১ এপ্রিল শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এক শিক্ষার্থীকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঘটনাটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়নি; বরং তা পূর্ব থেকেই কারিগরি ত্রুটির কারণে অচল ছিল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক ফরিদুল আলম দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সামান্য শাসনের ঘটনাকে ‘নির্যাতন’ হিসেবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, স্থানীয়দের একটি অংশের অভিযোগ, একটি মহলের প্ররোচনায় শিক্ষার্থীর পরিবারকে বিভ্রান্ত করে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অভিযুক্ত শিক্ষকের সম্মান রক্ষায় দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য প্রচার করে একজন শিক্ষকের সুনাম ক্ষুণ্ণ না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা আরও বলেন, যদি কেউ অপপ্রচার চালিয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধেও প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।



ফেসবুক কর্নার