June 29, 2026, 7:01 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

চাঁদপুরে মহিলা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর, শিক্ষিকা লাঞ্ছিত: শিক্ষা কার্যক্রম বন্ধ

মেহেদী হাসান আকন স্টাফ রিপোর্টার

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসায় দফায় দফায় হামলা, ভাঙচুর এবং শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। যাতায়াতের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের উজানী মধ্যপাড়া এলাকায় অবস্থিত ‘উম্মে আফরা তাবিয়্যাতুল উম্মা মহিলা মাদ্রাসা’-তে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ১৮ মার্চ প্রথম দফা হামলার পর সোমবার সকালে শামছুল হক ও আল আমিনের নেতৃত্বে একদল ব্যক্তি মাদ্রাসায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মাদ্রাসার আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রধান প্রবেশপথে টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত বন্ধ হয়ে যায়।
অভিযোগ রয়েছে, মাদ্রাসার পরিচালক আসমা সুলতানা বাধা দিতে গেলে তাকে লাঞ্ছিত ও মারধর করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পরিচালক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে কচুয়া থানার এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জনস্বার্থে চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার নির্দেশ দেয় এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় তলব করে।
মাদ্রাসার পরিচালক আসমা সুলতানা বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই একটি মহল প্রতিষ্ঠানটি বন্ধ করতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তাদের দাবি করা অর্থ না দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা ও রাস্তা বন্ধের ঘটনা ঘটানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।



ফেসবুক কর্নার