June 7, 2026, 1:46 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বিজয়নগরে ইউএনও’র ইউজার আইডি নিষ্ক্রিয়: জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রশাসনিক জটিলতার কারণে জন্মনিবন্ধন, সংশোধন ও নবায়ন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি বর্তমানে শূন্য রয়েছে। সাবেক ইউএনও মোঃ হাছিবুর রহমান বদলি হওয়ার পর নতুন কোনো কর্মকর্তা এখনো যোগদান করেননি। ফলে সংশ্লিষ্ট ইউজার আইডি নিষ্ক্রিয় হয়ে পড়ায় জন্মনিবন্ধনসংক্রান্ত কার্যক্রম স্থবির হয়ে গেছে।
বর্তমানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি জানান, নতুন ইউএনও যোগদান করলে জন্মনিবন্ধনসহ সংশ্লিষ্ট কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।
এদিকে জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় উপজেলাবাসী নানা জরুরি কাজে বিঘ্নের মুখে পড়ছেন। জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্টের আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং উপবৃত্তি গ্রহণসহ গুরুত্বপূর্ণ কাজে জটিলতা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা দ্রুত নতুন ইউএনও নিয়োগ এবং জন্মনিবন্ধন কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার