June 7, 2026, 1:46 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

রাঙ্গামাটিতে বাস টার্মিনালের জুয়া আসরে অভিযান; আটক ১৭

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি কোতোয়ালি থানার আওতাধীন এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে ১৭ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে পৌরসভার শান্তিনগর ফিশারিঘাট এলাকায় পুরাতন বাস টার্মিনালের পেছনে একটি যাত্রী ছাউনির পাশের আবদ্ধ ঘরে অভিযান চালানো হয়।
এ সময় টাকার বিনিময়ে অবৈধভাবে জুয়া খেলার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার তাসসহ নগদ ১০ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে স্থানীয়দের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার