June 24, 2026, 11:57 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে মানববন্ধন, ১০ দফা উত্থাপন

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন। মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচি থেকে আগামী ৫ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা এবং ভবিষ্যতে তা স্থায়ীভাবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি নির্মল রোজারিও’র সভাপতিত্বে বক্তারা বলেন, ইস্টার সানডে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও সরকারি ছুটি না থাকায় তা যথাযথভাবে পালন ব্যাহত হচ্ছে।
মানববন্ধন থেকে ইস্টার সানডেতে ছুটি ঘোষণার পাশাপাশি মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব, কর্মসংস্থান, গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার এবং সংরক্ষিত আসন নিশ্চিতকরণসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।
বক্তারা আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের স্বার্থে এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।



ফেসবুক কর্নার