June 29, 2026, 5:45 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

মোল্লাহাটে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক সাংবাদিককে ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী (২৩) মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান চৌধুরী গত ৩১ মার্চ ২০২৬ তারিখে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২৮ মার্চ রাত আনুমানিক ১১টা ০৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগ অনুযায়ী, ফোনদাতা তাকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলেন, “তুই সত্যি সত্যি নিউজ করিস, তোর খবর আছে, তোকে দেখে নেব, তোকে খুন জখম করিব।” এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।
ভুক্তভোগী জানান, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত এবং বর্তমানে দৈনিক দেশের পত্র ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মোল্লাহাট প্রেস ক্লাবের সদস্য।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার