June 7, 2026, 1:48 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি: জরিমানা

মুনজুরুল রহমান নাটোর

নাটোরের গুরুদাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ এ জরিমানা করেন।
জানা যায়, পৌর সদরের গুরুদাসপুর থানার পাশে অবস্থিত মেসার্স যমুনা ট্রেডার্সের মালিক আব্দুল মতিন ১২ কেজি এলপিজি গ্যাস ১ হাজার ৩৯৩ টাকায় কিনে ২ হাজার টাকায় বিক্রি করছিলেন। তিনি যমুনা ও টোটাল এলপিজি গ্যাসের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার পরিবেশক।
প্রতি সিলিন্ডারে ৬০০ টাকারও বেশি দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও জরিমানা পরিশোধ করায় তিনি মুক্তি পান।
পরিবেশক আব্দুল মতিন দাবি করেন, গ্যাসের দাম বাড়তে পারে—এমন তথ্যের ভিত্তিতে তিনি দাম বাড়িয়েছিলেন, তবে এটি সঠিক হয়নি বলে স্বীকার করেন।
ইউএনও ফাহমিদা আফরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার