June 7, 2026, 12:39 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বিরামপুর ইউএনওর বদলি, জনমনে মিশ্র প্রতিক্রিয়া

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা সুলতানা নীলাকে খুলনা বিভাগে বদলি করা হয়েছে। সরকারি এ সিদ্ধান্তের পর উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
স্বল্প সময়ের দায়িত্ব পালনকালেই তাহমিনা সুলতানা নীলা বিরামপুর উপজেলার মানুষের আস্থা অর্জনে সক্ষম হন। প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি দ্রুতই সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তিনি প্রশংসা অর্জন করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং জনবান্ধব উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। সেবা নিতে আসা মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং দ্রুত সমস্যার সমাধান প্রদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন সৎ ও কর্মঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি অল্প সময়েই বিরামপুরবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর বদলির খবরে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, তবে নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেছেন।
এলাকাবাসী জানিয়েছেন, তাহমিনা সুলতানা নীলার কর্মময় সময় বিরামপুরবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। উল্লেখ্য, বদলিজনিত কারণে তিনি শিগগিরই খুলনা বিভাগে নতুন কর্মস্থলে যোগদান করবেন।



ফেসবুক কর্নার