April 25, 2026, 3:49 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেলেন ভাইরাল তাজু

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাজু মিয়া (তাজু ভাই) কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, তাজু মিয়া তার ব্যতিক্রমী কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে তার আর্থিক অবস্থা স্বচ্ছল নয় এবং বসবাসের ঘরবাড়িও জরাজীর্ণ। তার এই বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে আর্থিক সহায়তা প্রদান করে।
সহায়তা পেয়ে তাজু ভাই বলেন, একসময় উপজেলা কার্যালয়ে আসতেও সাহস পেতেন না তিনি। কিন্তু আজ প্রশাসন নিজেই তাকে ডেকে সম্মান ও সহযোগিতা করেছে, যা তার জন্য বড় প্রাপ্তি। তিনি আরও জানান, প্রশাসনের কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে তাজু ভাই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার