June 4, 2026, 4:13 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দোহারে গ্যাস সিন্ডিকেটের অভিযোগ, অতিরিক্ত দামে বিক্রি—প্রতিবাদে সাধারণ মানুষ

অভয়নগর প্রতিবেদক

ঢাকার দোহার উপজেলার ধুবলি বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কিছু গ্যাস ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের দাবি, বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। যেখানে গ্যাসের দাম তুলনামূলক কম থাকার কথা, সেখানে সাধারণ ক্রেতাদের কাছ থেকে ২০০০ থেকে ২১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একই দামে গ্যাস বিক্রি করছেন। ফলে ক্রেতাদের অন্য কোনো বিকল্প থাকছে না এবং বাধ্য হয়েই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে।
অভিযোগ রয়েছে, সাংবাদিক বা প্রতিনিধিরা বাজারে গেলে দোকানিরা গ্যাসের দাম ১৫০০ টাকা বলে দাবি করেন এবং অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি অস্বীকার করেন। তবে স্থানীয়দের মতে, বাস্তবে প্রতিনিয়তই বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে এবং নজরদারি এড়াতে ভিন্ন তথ্য দেওয়া হয়।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বাজারে গ্যাসের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, গ্যাসের এই সিন্ডিকেট বন্ধ না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং বাজারে অস্থিরতা তৈরি হবে।



ফেসবুক কর্নার