June 29, 2026, 5:43 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

শিবগঞ্জে বন্য শুয়ারের আক্রমণে চারজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বন্য শুয়ারের আক্রমণে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর ও বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে পৃথক ঘটনায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন (চুরিওয়ালা) বিনোদপুর বাজার থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে সাইকেলযোগে আমবাগানের ভেতরের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি বন্য শুয়ার তার ওপর আক্রমণ চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
এদিকে একই দিনে কামাত গ্রামের একটি আমবাগানে কাজ করার সময় আরও তিনজন শ্রমিক বন্য শুয়ারের আক্রমণের শিকার হন। আহতরা হলেন—মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম এবং আব্দুল হাকিমের ছেলে মুলি। তারা বাগানে স্প্রে করার সময় প্রাণীটির হামলায় আহত হন।
স্থানীয়দের দাবি, বন্য শুয়ারটি অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করছিল এবং ধাওয়া দিলে দ্রুত পালিয়ে যায়। পরে প্রাণীটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরাও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বন্য প্রাণীটির অবস্থান শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার