June 29, 2026, 4:36 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

কিশোরগঞ্জে সড়ক দখলে ভোগান্তি, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কোনাপাড়া এলাকায় সড়ক দখল ও সংকুচিত হয়ে যাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জনগণের চলাচলের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই সড়কটি দখলের ফলে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, আউয়াল মেম্বারের মাঠ থেকে শুরু হয়ে কোনাপাড়া জামে মসজিদ, বাচ্চু মিয়ার বাড়ি হয়ে রেললাইন পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। এছাড়া বাড়ি নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনও এই পথে চলাচল করে। সড়কটির পাশে একটি মসজিদ, মাদ্রাসা, ব্র্যাক স্কুল ও একটি কিন্ডারগার্টেন থাকায় শিক্ষার্থীদের চলাচলও এ পথেই নির্ভরশীল।
অভিযোগ রয়েছে, কোনাপাড়া জামে মসজিদের সামনে সড়কের দুই পাশের জমির মালিকরা ধীরে ধীরে সড়কের জায়গা দখল করে নিচ্ছেন। স্থানীয়দের দাবি, দক্ষিণ পাশে বাকির ভুঁইয়া বকুল এবং উত্তর পাশে নাসির উদ্দিন সম্প্রতি রাস্তার অংশে মাটি ফেলে ও বেড়া দিয়ে সড়কটি সংকুচিত করেছেন। আগে প্রায় ১২ ফুট প্রশস্ত সড়কটি বর্তমানে কমে প্রায় ৬ ফুটে নেমে এসেছে।
এ কারণে একসঙ্গে দুটি যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। বিশেষ করে ট্রাক্টর বা বড় যান চলাচলের সময় মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।
এলাকাবাসী দ্রুত সড়কটি দখলমুক্ত করে পুনঃসংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই সড়ক পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে।



ফেসবুক কর্নার