June 7, 2026, 12:39 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

লামায় লোকালয় থেকে ‘দুধরাজ’ সাপ উদ্ধার, চকরিয়ায় অবমুক্ত

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা পৌরসভার একটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিরল প্রজাতির একটি ‘দুধরাজ’ সাপ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সাপটিকে চকরিয়া উপজেলার বুমবিলছড়ি সংরক্ষিত বনাঞ্চলের আগর বাগানে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুরঝিরি এলাকার একটি লেবু বাগানের পাশে প্রায় ৫ ফুট লম্বা সাপটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
লামা বনবিভাগের কর্মকর্তা কবির উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন বন ফরেস্টর মো. রনি পারভেজসহ মহিউদ্দিন, জুলহাস ও করিম। তারা সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বনবিভাগ জানায়, উদ্ধার করা সাপটি ‘দুধরাজ’ বা কপার-হেডেড ট্রিঙ্কেট স্নেক, যা বিষহীন এবং সাধারণত ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। সাপটি বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও এটি মানুষের জন্য ক্ষতিকর নয়।
উদ্ধারের পর সাপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে একই দিন বিকেলে চকরিয়ার বুমবিলছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
বনবিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত হয়ে ক্ষতি না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব।
স্থানীয়রা বনবিভাগের এ ধরনের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছেন।



ফেসবুক কর্নার