June 29, 2026, 4:38 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

নরসিংদীর শিবপুরে ওভারটেক করতে গিয়ে বাস উল্টে ধানক্ষেতে

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর শিবপুর উপজেলার বাজনাব এলাকায় যাত্রীবাহী ‘অনন্যা সুপার’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ধানক্ষেতে পড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পাশের ধানক্ষেতে উল্টে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট পরিবহনের চালকরা প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চালান। এ ধরনের অসতর্ক ও ঝুঁকিপূর্ণ চালনার কারণেই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে স্থানীয়রা সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার