June 29, 2026, 4:36 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী ও ‘ফ্যানডম’ সংস্কৃতি: বিনোদন নাকি বিপথগামী প্রজন্মের উসকানি?

অভয়নগর প্রতিবেদক

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কন্টেন্ট ও তাদের অনুসারীদের আচরণ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
সমালোচকদের দাবি, স্টান্ট রাইডার হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ব্যক্তিগত জীবন ও পারিবারিক বিষয়কে কন্টেন্টে রূপ দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এতে করে বিপুলসংখ্যক কিশোর-তরুণ অনুসারী তৈরি হয়েছে, যাদের একটি অংশ কন্টেন্টের মান যাচাই না করেই অন্ধ সমর্থন দিয়ে থাকে।
সম্প্রতি তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা বাড়তে থাকে। একটি ঘটনায় অভিযোগ ওঠে, নিষিদ্ধ সময়ে একটি স্থানে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ হন। এ নিয়ে তার অনুসারীরা বিভক্ত প্রতিক্রিয়া দেখালেও সাধারণ মানুষের মধ্যে আইন অমান্য করার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ের ‘ফ্যানডম’ সংস্কৃতি অনেক ক্ষেত্রে অন্ধ সমর্থন ও অসহিষ্ণু আচরণকে উসকে দিচ্ছে। সমালোচকদের ইনবক্স ও মন্তব্যে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে, যা একটি অসুস্থ ডিজিটাল সংস্কৃতির ইঙ্গিত বহন করে।



ফেসবুক কর্নার