April 25, 2026, 3:48 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

পঞ্চগড়ে বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস বর্জন, পাঠদান ব্যাহত

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাংগীপুকুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস বর্জনের ঘটনায় পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির কোনো শ্রেণিকক্ষে পাঠদান হয়নি। এমনকি এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিও নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শিক্ষকরা একযোগে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেন। ফলে পুরো বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অচল হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা কেউ ক্লাসরুমে বসে, কেউ বারান্দায় ঘোরাফেরা করছে, আবার অনেকে মাঠে খেলাধুলায় ব্যস্ত সময় পার করছে। এ সময় শিক্ষার্থীদের তদারকিতে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।
অন্যদিকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তার কক্ষে একা বসে থাকতে দেখা যায়। অন্যান্য শিক্ষকরা পাশের কক্ষে অবস্থান করে অভ্যন্তরীণ বৈঠকে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও তা চালুর কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সহকারী শিক্ষক রতন রায়ের দাদি মারা যাওয়ার তিন দিন পর ধর্মীয় আনুষ্ঠানিকতায় যোগ দিতে তিনি টিফিনের পর ছুটি চান। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার আবেদন মঞ্জুর না করায় এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরেই শিক্ষকরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেন।
সহকারী শিক্ষক রতন রায় বলেন, ছুটি চাওয়ায় প্রধান শিক্ষক তার সঙ্গে অসদাচরণ করেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। শোকের সময় এমন আচরণে তিনি মর্মাহত হয়েছেন বলেও জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, মতিউর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বেচ্ছাচারিতা করে আসছেন এবং তার আচরণে শিক্ষকরা অসন্তুষ্ট।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, শিক্ষকরা কেন ক্লাসে যাচ্ছেন না, তা তিনি জানেন না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।



ফেসবুক কর্নার