May 14, 2026, 8:56 pm
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে টোল প্লাজায় চেকপোষ্ট হতে পিস্তল ও গুলিসহ আটক  ০১

Reporter Name

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল ১ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে চার ঘটিকায়  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোলপ্লাজায় তাকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। রয়েল হাসান অরণ্য শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচোকা মাদ্রাসা বাজারের মৃত আল মামুনের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায় পুলিশের একটি দল। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ রয়েল হাসান অরণ্যকে আটক করা হয়। অরণ্য শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর আসছিলেন।
ওয়াসিম ফিরোজ বলেন, জব্দ করা ৭ দশমিক ৬৫ (মিলিমিটার) পিস্তলটি আমেরিকার তৈরী। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার