June 29, 2026, 4:38 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

সাংগ্রাই উৎসব ২০২৬: বান্দরবানে উৎসবের আমেজ, মাঠ পরিদর্শনে উদযাপন পরিষদের সভাপতি

রাসেল লামা বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ ও বর্ষবিদায় উৎসব ‘মাহা সাংগ্রাইং পোয়ে’ (সাংগ্রাই উৎসব) ২০২৬ উদযাপনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। উৎসবকে ঘিরে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মাঝে বইছে আনন্দের জোয়ার।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে উৎসবের প্রধান ভেন্যু স্থানীয় রাজার মাঠ পরিদর্শন করেন সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু চনুমং মারমা। এ সময় তিনি মাঠের সার্বিক প্রস্তুতি তদারকি করেন এবং সাংবাদিকদের সঙ্গে উৎসবের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
তিনি জানান, আগামী ৫ এপ্রিল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। উৎসবের অন্যতম আকর্ষণ ‘মৈত্রী পানি বর্ষণ’ বা জলকেলি অনুষ্ঠানের জন্য রাজার মাঠে বিশেষ মঞ্চ প্রস্তুতের কাজ চলছে।
উৎসবে দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতি নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান আয়োজকরা।
পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ১৩ এপ্রিল থেকে তিন দিনব্যাপী মূল উৎসব শুরু হলেও এর আগে থেকেই বিভিন্ন পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আচার পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, বুদ্ধ স্নান, বয়োজ্যেষ্ঠদের সম্মাননা, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং পিঠা উৎসব।
তবে এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়ভাবে কিছু রাজনৈতিক মতভেদ ও পৃথক কমিটি গঠনের গুঞ্জন শোনা গেলেও, আয়োজকরা সম্প্রীতি ও ঐতিহ্য অটুট রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন।
সভাপতি চনুমং মারমা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান। পুরাতন বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত এখন পাহাড়ের কন্যা বান্দরবান।



ফেসবুক কর্নার