June 29, 2026, 4:36 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

দোহাজারী ৩১ শয্যা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগ দিলেন স্থানীয় কৃতী চিকিৎসক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন স্থানীয় মেয়ে ডা. সামিয়া ইসলাম নিপুন।
তিনি ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবীন চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করে নিজ এলাকার মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। ডা. সামিয়া ইসলাম নিপুন দোহাজারী পৌরসভার বাসিন্দা এবং স্থানীয়ভাবে সম্মানিত ব্যক্তি সিরাজুল ইসলামের কন্যা।
তার এ নিয়োগে দোহাজারী এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে এলাকার মানুষের আস্থা অর্জন করবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, মানবসেবার মহান ব্রত নিয়ে তিনি ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবেন এবং দোহাজারীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



ফেসবুক কর্নার