June 6, 2026, 11:27 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যাচেষ্টা: শ্বশুর গ্রেফতার, পলাতক স্বামীকে ধরতে অভিযান

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বশুর আব্দুল হামিদকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত স্বামী কাজী সৈয়দ সাকিব এখনো পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার মৌলভীপাড়ায় অবস্থিত নোভেল জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্বামী কাজী সৈয়দ সাকিব পরিকল্পিতভাবে হাসপাতালে গিয়ে তার স্ত্রীর ওপর হামলা চালায়।
গুরুতর আহত ওই গৃহবধূ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শ্বশুর আব্দুল হামিদকে আটক করে আদালতে সোপর্দ করেছে। তবে মূল অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সদর মডেল থানার একটি সূত্র জানায়, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার