June 6, 2026, 11:27 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল বগুড়ার নন্দীগ্রাম উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রী সুদেব কুমারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজীবন বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদিক সরকার ও সদস্য সচিব জেড আই জহুরুল ইসলাম ওমর ফারুকের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুদেব কুমার বিভিন্নভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, এলাকায় চাঁদাবাজি এবং দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বগুড়া জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি মোঃ আব্দুল আজিজ হিরা বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার