June 6, 2026, 11:28 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

ডাব পাড়াকে কেন্দ্র করে নরসিংদীতে তরুণ নিহত

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর পলাশ উপজেলায় গাছের ডাব পারা নিয়ে পূর্ব বিরোধের জেরে মামুন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন একই গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ডাব পারা নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে নিহতের পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এর জেরে আগের দিন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়, তবে তা সফল হয়নি।
পরবর্তীতে শুক্রবার সকালে মামুনকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার