June 6, 2026, 10:19 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

আর্থিক সংকটে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আর্থিক সংকটের প্রেক্ষাপটে পরিবারের কাছে টাকা না পেয়ে আজিমুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আজিমুল ইসলাম শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের অটোচালক ফজলুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি বাড়িতে এসে বাবার কাছে টাকা চান। আর্থিক অসচ্ছলতার কারণে তা দিতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে নিজ কক্ষে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন। বিকেল ৩টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং একজন মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি সমাজের জন্য উদ্বেগজনক।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান নাঈম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন



ফেসবুক কর্নার