April 23, 2026, 5:47 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

রাজধানীতে কিশোর গ্যাং ‘শান্ত বাহিনী’র ত্রাস: ধরাছোঁয়ার বাইরে মূল হোতা

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় কিশোর গ্যাং ‘শান্ত বাহিনী’ স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই গ্যাংয়ের দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।
সরেজমিনে জানা যায়, নাখালপাড়ার পাগলারপুল সংলগ্ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের নির্জন এলাকাটি গ্যাংটির প্রধান আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে প্রকাশ্যেই মাদক সেবন ও বিক্রির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ইয়াবা ও গাঁজা ব্যবসার মূল নিয়ন্ত্রণকারী এই গ্যাংয়ের প্রধান শান্ত, যে কিশোরদের প্রলোভন দেখিয়ে দলে ভেড়াচ্ছে।
স্থানীয়দের দাবি, অতীতে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থাকায় শান্ত একাধিকবার গ্রেফতার হলেও দ্রুতই ছাড়া পেয়ে যায়। ফলে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর কার্যকর অগ্রগতি হয়নি।
শান্ত বাহিনীর অপরাধের ধরনও দিন দিন পেশাদার হয়ে উঠছে। সন্ধ্যার পর তারা এলাকায় সক্রিয় হয়ে ওঠে এবং নতুন কৌশলে ছিনতাই চালায়। অন্য এলাকার কিশোরদের সাথে বন্ধুত্ব গড়ে তুলে নাখালপাড়ায় এনে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এক ভুক্তভোগী কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সন্ধ্যার পর পরিবার নিয়ে বাইরে বের হতে ভয় লাগে। প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হতে হয়।”
স্থানীয় কমিউনিটি পুলিশের এক সদস্য জানান, গ্যাংটি প্রায়ই প্রতিপক্ষের ওপর হামলা চালায় এবং তাদের কাছে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তেজগাঁও থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাখালপাড়া এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং শান্তসহ সংশ্লিষ্টদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।”



ফেসবুক কর্নার