June 6, 2026, 10:19 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

শিবগঞ্জে পারিবারিক বিরোধে মারামারি: বৃদ্ধার মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের শেফালী বেগমের পরিবার ও প্রতিবেশী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
রবিবার সকালে সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এসময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন মোমেনা বেগম। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মারামারির সময় বেলাল হোসেন ও তার স্ত্রী জোলেখার আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।



ফেসবুক কর্নার