June 29, 2026, 3:22 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ নিয়ে সতর্কবার্তা দিল সিলেট মেট্রোপলিটন পুলিশ

অভয়নগর প্রতিবেদক

মহানগরীতে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রকৃত ঘটনা যাচাই না করে ব্যক্তিগত বিরোধ বা সাধারণ মারামারির ঘটনাকে ছিনতাই হিসেবে প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।
এসএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সার্বিক নির্দেশনা ও তদারকিতে মহানগর পুলিশ ছিনতাই প্রতিরোধে সক্রিয় রয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তবে সম্প্রতি কিছু ঘটনায় দেখা গেছে, ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত মারামারি বা অন্যান্য ঘটনাকে ছিনতাই হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
এর মধ্যে গত ৩১ মার্চ রাত ১১টার দিকে কোতোয়ালি মডেল থানার তালতলা এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পথচারী দুর্জয় অধিকারী (২২) আহত হন। কিন্তু ঘটনাটি পরবর্তীতে ছিনতাই হিসেবে প্রচার করা হয়।
এছাড়া ৫ এপ্রিল ভোরে জালালাবাদ থানার তেমুখী এলাকায় সিএনজি ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রায়হান উদ্দিন (৪৮) আহত হন। এই ঘটনাটিও ছিনতাই হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানায় পুলিশ।
এসএমপি মহানগরবাসীকে এ ধরনের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গণমাধ্যমকে ছিনতাই সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।



ফেসবুক কর্নার