June 29, 2026, 2:10 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

চট্টগ্রাম বাকলিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: পথচারীসহ গুলিবিদ্ধ ৪

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) রাতে সংঘটিত এ ঘটনায় ৪ জন সাধারণ পথচারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মূল হোতা মোরশেদ খানের ৫ সহযোগীকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে মোরশেদ খানের অনুসারীরা শটগান ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় এলাকায় ব্যাপক গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে সংঘর্ষে সন্ত্রাসী গ্রুপগুলোর কেউ হতাহত না হলেও এলোপাতাড়ি গুলিতে নিরীহ চার পথচারী গুলিবিদ্ধ হন। আহতরা হলেন— মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া এবং ফাহিম (১২)।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মোরশেদ খান নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের একজন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আবার সক্রিয় হয়েছেন। যদিও তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে দাবি করেন, তবে বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মোরশেদ খানের পাঁচ সহযোগীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মূল অভিযুক্তসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার