June 29, 2026, 2:14 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

বিদ্যালয়ের তালা খোলার দাবিতে রৌমারীতে শিক্ষার্থীদের মানববন্ধন

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী ফ্রেন্ডশীপ স্কুলে তালা দেওয়ার প্রতিবাদে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে উপজেলা পরিষদ চত্বর। রবিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা জানান, আমবাড়ী ফ্রেন্ডশীপ স্কুলটি দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে আসছিল। কিন্তু সম্প্রতি স্থানীয় কিছু মহলের বিরোধের জেরে বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পাঠদান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।
সকালে নসিমনযোগে কয়েকশ শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়। তাদের সঙ্গে অভিভাবক ও এলাকাবাসীও অংশ নেন। এ সময় তারা “শিক্ষা আমার অধিকার, স্কুল কেন বন্ধ?” এবং “তালা ভেঙে স্কুল খোলার দাবি”সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া মানে একটি এলাকার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তারা দ্রুত বিদ্যালয়টি খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
শিক্ষার্থীরা জানায়, স্কুল বন্ধ থাকায় তারা নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছে না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে যেন তারা আবার শ্রেণিকক্ষে ফিরতে পারে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার