August 4, 2026, 1:17 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

খুলনায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name

খুলনা ব্যুরো প্রধান, শেখ রাজু আহমেদ
চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খুলনা মহানগর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে এই দোয়া আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া মরহুম ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, আবু বক্কার সিদ্দিক, মোঃ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার