June 29, 2026, 3:24 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

শিবগঞ্জে গরু চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু চুরির মামলায় চোর চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।
পুলিশ জানায়, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালোপুর পাইকড়তলা এলাকার রাসেল ইসলামের খামার থেকে পাঁচটি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে চক্রটিকে শনাক্ত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডি কে তন্ময়ের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু (৩৮), সোনাতলা উপজেলার কুশারঘোপ এলাকার মোঃ তারাজুল ইসলাম (৩০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া) এলাকার মোঃ সজল মণ্ডল (৩৯), জীবনপুর দক্ষিণপাড়া এলাকার মোঃ ওমর সানি ওরফে সজিব (২৮) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামের মোঃ শরিফুল (২৪)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার