June 6, 2026, 9:13 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বিরামপুরে তেল সরবরাহে অনিয়ম: দুই ফিলিং স্টেশনকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক



‎তেল সরবরাহে অনিয়ম এবং পরিমাপে কারচুপির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দিনাজপুর জেলার বিরামপুরে দুইটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎রবিবার (৫ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বিএসটিআই-এর মেট্রোলজি পরিদর্শক মীর মোঃ সাইফ আলী। ভ্রাম্যমাণ আদালতে পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভূমি অফিসের নাজির জিলকাদ হোসেন।

‎অভিযানে দিওড় ইউনিয়নের মমতাজ তেলের পাম্পের প্রোপাইটার মোবাশ্বের আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নির্ধারিত রিজার্ভের চেয়ে বেশি তেল মজুদ রেখে ভোক্তাদের সরবরাহে গড়িমসি করছিলেন।

‎অন্যদিকে, শারমিন ফিলিং স্টেশনের মালিক মোজাম্মেল হোসেনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রমাণ পাওয়া যায় যে, তিনি তেল পরিমাপে কম সরবরাহ করছিলেন।

‎এ সময় বিরামপুর কলেজ বাজারের মেসার্স বিরামপুর ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী। উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জরুরি সেবার আওতাভুক্ত গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ নিশ্চিত করা হয়। পরবর্তীতে সাধারণ মানুষের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে উভয় স্টেশন থেকে তেল সরবরাহ পুনরায় চালু করা হয়।

‎স্থানীয়রা মনে করেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।



ফেসবুক কর্নার