June 6, 2026, 9:15 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের সময় প্রাণ গেল শ্রমিকের, স্বজনদের সড়ক অবরোধ

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে নুর ইসলাম শাহীন (৪০) নামে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে পৌরসভার ধাক্কামারা গোলচত্বরে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে নেসকোর একটি দল মেরামতের কাজে ঘটনাস্থলে যায়। এ সময় শাহীন খুঁটিতে উঠে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু করা হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলে পড়েন। প্রায় ১৫-২০ মিনিট তিনি খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ছিলেন।
পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মইয়ের সাহায্যে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহীন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নউদ্দিনের ছেলে। তিনি নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর স্বজনরা অভিযোগ করেন, দায়িত্বে অবহেলার কারণে বিদ্যুৎ সংযোগ চালু করায় শাহীনের মৃত্যু হয়েছে। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং পরে নেসকোর পঞ্চগড় কার্যালয় ঘেরাও করেন। এক পর্যায়ে তারা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে বিচারের দাবি জানান।
পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। নেসকো কর্তৃপক্ষ নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার