June 6, 2026, 9:15 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বগুড়ায় ২৬ লাখ টাকার জাল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের সরকারি জাল রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ড্রাইভারসহ দুইজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের শামীম হোসেন (৪৫) এবং রংপুর সদর থানার কসাইতুলি এলাকার রাকিব হোসেন (৩০)।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ডেলিভারি ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৩-৩৯৬১) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ৩৮৬টি জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম। এ সময় পরিবহনে ব্যবহৃত ডেলিভারি ভ্যান (মিনি ট্রাক) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের রবিবার (৫ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি এ চক্রের মূল হোতাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার