June 29, 2026, 2:09 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

এক প্রসবে তিন সন্তান, তাও স্বাভাবিকভাবে—কুড়িগ্রামে ব্যতিক্রমী ঘটনা

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল)-এ এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। তাও আবার স্বাভাবিক প্রসবের মাধ্যমে—যা এলাকায় বিরল ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা দিয়েছে।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে অভিজ্ঞ নারী চিকিৎসক ডা. শারমিন বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসব (এনভিডি) পদ্ধতিতে সফলভাবে তিনটি সন্তানের জন্ম দেন।
রোববার (০৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট, ২টা ৩৫ মিনিট ও ২টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে তিনটি শিশু জন্মগ্রহণ করে। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে রয়েছে। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম এবং ২ কেজি।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসূতির রক্তচাপ স্বাভাবিক (১১০/৮০) রয়েছে এবং বর্তমানে মা ও নবজাতকরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ আছেন।
চিকিৎসকরা জানান, পূর্বে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তবে দক্ষ চিকিৎসক ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় এ প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে এ বিরল ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় আনন্দের ঢেউ বইছে। স্থানীয়রা মা ও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।



ফেসবুক কর্নার