June 29, 2026, 12:46 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

বঙ্গোপসাগরে রেকর্ড ধরা: টেকনাফ উপকূলে এক ট্রলারে ১০১ মণ ইলিশ

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন শাহপরীর দ্বীপ এলাকায় এক ট্রলারে একটানা জালে ধরা পড়েছে ১০১ মণ ইলিশ, যা সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের অন্যতম বড় আহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে মাছগুলো শাহপরীর দ্বীপ জেটিঘাটে নিয়ে আসা হলে স্থানীয় আড়তদাররা প্রায় ৩৩ লাখ টাকায় তা ক্রয় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের ট্রলারটি ১৫ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। অভিযানের শুরুতে তেমন সাড়া না মিললেও রবিবার ভোরে হঠাৎ করেই জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। প্রতিটি মাছের গড় ওজন ছিল প্রায় ৫০০ গ্রাম থেকে এক কেজির বেশি।
জেটিঘাটে মাছ নামানোর সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শ্রমিকরা দ্রুততার সঙ্গে মাছ নামানো, বাছাই ও বরফ দিয়ে সংরক্ষণের কাজ সম্পন্ন করেন। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহের প্রস্তুতিও নেওয়া হয়।
ট্রলারের মাঝি নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন পর এমন বড় আহরণে জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে করে আগের ক্ষতির কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
মাছ ব্যবসায়ী ফারুক বলেন, পুরো চালানটি প্রায় ৩৩ লাখ টাকায় ক্রয় করা হয়েছে এবং দ্রুত পাইকারি বাজারে সরবরাহ করা হবে।
শাহপরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি আবদুল গনি জানান, গত কয়েক মাস ইলিশের সংকটে জেলেরা আর্থিকভাবে চাপে ছিলেন। এই বড় আহরণ তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাব এখন ধরা পড়ছে, যা উপকূলীয় জেলেদের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বড় আহরণ অব্যাহত থাকলে দেশের সামগ্রিক মৎস্য খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যেতে পারে।



ফেসবুক কর্নার