June 29, 2026, 12:46 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

কটিয়াদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা পদ্ধতি ও ব্যবস্থাপনা বিষয়ক একটি বিশেষ সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার। প্রশিক্ষণ কর্মসূচিটি সঞ্চালনা ও তদারকি করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইমান আলী।
আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সহায়ক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার সেন।
প্রশিক্ষণে সংশ্লিষ্ট ক্লাস্টারের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে পরীক্ষার নতুন নিয়মাবলি, খাতা মূল্যায়ন পদ্ধতি এবং পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



ফেসবুক কর্নার