June 29, 2026, 12:45 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

ফাইতংয়ের ‘পাগলীর আগা’য় পাহাড় খেকো সিন্ডিকেট: ৪বিএম-ইউবিএনসহ চার ইটভাটা নিয়ে প্রশ্ন

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ‘পাগলীর আগা’ এলাকায় অবৈধ ইটভাটাকে ঘিরে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ৪বিএম (4BM), ওয়াইএসবি (YSB), বিএমডব্লিউ (BMW) এবং ইউবিএন (UBN) নামের চারটি ইটভাটা প্রকাশ্যে পাহাড় কেটে কার্যক্রম চালালেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
অভিযোগ রয়েছে, উপজেলার অন্যান্য এলাকায় মাঝে মাঝে অভিযান চালিয়ে ছোট বা কম প্রভাবশালী ইটভাটাগুলোর বিরুদ্ধে জরিমানা কিংবা ভাঙচুর করা হলেও এই চারটি বড় ভাটার বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গত ৫ নভেম্বর ফাইতং ও ইয়াংছা এলাকায় অভিযানে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হলেও স্থানীয়দের মতে, উল্লেখিত ভাটাগুলোর কার্যক্রম একদিনের জন্যও বন্ধ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, পাগলীর আগা এলাকায় ইটভাটার জন্য ড্রেজার দিয়ে পাহাড় কাটা হচ্ছে। ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে বনের মূল্যবান কাঠ, যা উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী। এতে পাহাড় ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি ভাটার ধোঁয়ায় আশপাশের ফসলি জমি ও বনাঞ্চলের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
কেন এসব ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ প্রশ্নে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এসব ভাটা পরিচালিত হচ্ছে, ফলে আইন প্রয়োগে বৈষম্য দেখা দিচ্ছে।
এলাকার এক বাসিন্দা জানান, “অন্যান্য ভাটায় অভিযান হয়, কিন্তু এসব বড় ভাটায় কেউ যায় না। পাহাড় কাটা বন্ধ করবে কে?”
সচেতন নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা বলছেন, পরিবেশ রক্ষা ও পাহাড় ধ্বংস বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা এ বিষয়ে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার