June 29, 2026, 12:46 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

শিবগঞ্জে নতুন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ: গাংনগরে স্থান পরিদর্শন

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর এলাকায় নতুন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
এ লক্ষ্যে প্রতিমন্ত্রীর গঠিত শিক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যরা সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কলেজটি প্রতিষ্ঠিত হলে গাংনগরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার নতুন সুযোগ পাবে এবং অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কিচক ও মাঝিহট্ট এলাকায় নতুন কলেজ স্থাপনের স্থানও চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি মহাস্থানে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে শিক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং গ্রামীণ শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষার সুযোগ পাবে।



ফেসবুক কর্নার