June 29, 2026, 12:45 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

নওগাঁর সাপাহারে মাদরাসার পুকুর দখল নিয়ে হামলা-লুটপাট: সুপারসহ আহত ৫

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর সাপাহার উপজেলার জয়দেবপুর ইসলামী দাখিল মাদরাসার মালিকানাধীন পুকুর দখলকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে মাদরাসার সুপারিনটেনডেন্টসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদরাসার মালিকানাধীন পুকুরটি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাদরাসা ও পুকুর সংলগ্ন এলাকায় হামলা চালায়। হামলাকারীরা মাদরাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।
হামলা প্রতিহত করতে গিয়ে মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ আফতাব উদ্দীনসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলের ছবি ও স্থানীয়দের বর্ণনায় মাদরাসার ভেতরে ভাঙচুর ও তছনছের চিত্র দেখা গেছে।
এ ঘটনায় মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ আফতাব উদ্দীন বাদী হয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ২১ জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সাপাহার থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার