June 6, 2026, 8:03 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

নরসিংদীর শিবপুরে পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) ভোর ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন কুন্দারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাইওয়ের পাশে টিনের তৈরি কয়েকটি গুদামঘরে তল্লাশি চালিয়ে ৮০০ লিটারের ৪টি ব্যারেল, ৪০ লিটারের ১টি ডিজেল কনটেইনার এবং ৫ লিটারের একটি পেট্রোল কনটেইনারসহ মোট ৮৪৫ লিটার জ্বালানি জব্দ করা হয়।
এ সময় কুন্দারপাড়া এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে আল আমিনকে অবৈধভাবে প্রায় ৪০০ লিটার ডিজেল মজুদ রাখার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে একই দিন বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে কুন্দারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে দুটি গুদামঘর থেকে আরও ৮০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো মজুদকারীকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, শিবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন।



ফেসবুক কর্নার