June 6, 2026, 8:03 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

ঈশ্বরদীতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: তিন ফার্মেসিকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দাশুড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় তিনটি ফার্মেসির মালিককে তাৎক্ষণিক জরিমানা করা হয়। এর মধ্যে ওষুধ বিপণীর স্বত্বাধিকারী আসাদুল ইসলামকে ৫ হাজার টাকা, হক ফার্মেসির স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে ২ হাজার টাকা এবং খোকন পোল্ট্রি ফার্মেসির মালিক খোকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে এসব ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কম জরিমানা করা হলেও ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও ভেটেরিনারি সার্জন ডা. মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার