June 6, 2026, 8:05 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

কিশোরগঞ্জে অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ ২ জন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, দুটি ওয়াকিটকি ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্যমতে, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের নির্দেশনায় এবং পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমানের তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাসবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে পাকুন্দিয়া থানাধীন আশুতিয়া এলাকায় এসআই মধুসূদন সরকারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় আসামিদের কাছ থেকে একটি কুড়াল, দুটি ছুরি, তিনটি স্টিলের লাঠির করাত, দুটি স্টিলের তলোয়ার, একটি করাত, দুটি ওয়াকিটকি এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া অপর আসামি মো. মন্টু মিয়া (২০)-এর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার