June 6, 2026, 8:04 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম তালুকদার (৪০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গোড়াই উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম তালুকদার লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত কমফিট কম্পোজিট নিট লিমিটেড কোম্পানির ইকোভিল ভবনের পঞ্চম তলায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মী শামীম হোসেন জানান, রবিউল চাকরির সুবাদে পরিবারসহ গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো দুপুরে বিরতির সময় মোটরসাইকেলে করে বাসায় যান। খাবার শেষে কর্মস্থলে ফেরার পথে ঢাকাগামী একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার