June 6, 2026, 6:54 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবির মামুদ (খেজুরের তল) এলাকার একটি পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে ৩ কেজি ৭শ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি লালমনিরহাট সদর উপজেলার তিস্তার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে মো. জহির উদ্দিন (৪০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে থানাহেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার