June 29, 2026, 10:24 am
শিরোনাম :
ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

সিলেটে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি আয়োজন উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় আসন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভা শেষে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার