June 29, 2026, 10:25 am
শিরোনাম :
ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

বিরামপুরে আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ধানহাটি মোড়ে অবস্থিত একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার ৭ এপ্রিল  পরিচালিত এ অভিযানে ‘সানভিউ ইন্টারন্যাশনাল’ নামের হোটেলটির ম্যানেজার আনারুল হককে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজন নারীসহ কয়েকজনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আদালতের কার্যক্রমে পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন জিলকাদ হোসেন (নাজির) এবং সার্বিক সহায়তায় ছিল বিরামপুর থানা পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে একটি জোড়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট একটি মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার