June 29, 2026, 10:25 am
শিরোনাম :
ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

নওগাঁ জেলা পুলিশের বড় সাফল্য: এক মাসে উদ্ধার ৮৫টি হারানো মোবাইল

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগে হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দে ভাসছেন সাধারণ মানুষ। পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাত্র এক মাসে ৮৫টি মিসিং মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ উদ্ধার অভিযান পরিচালনা করে। গত এক মাসের ধারাবাহিক অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৮৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের অপরিহার্য উপকরণ। হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
নওগাঁ জেলা পুলিশের এ মানবিক উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



ফেসবুক কর্নার